জরুরি নোটিশ
জাতীয় সীরাত পাঠ প্রতিযোগিতা’26
পরীক্ষার সময়সূচি
আসসালামু আলাইকুম। আগামী ৪ তারিখ, রোজ শুক্রবার জাতীয় সিরাত পাঠ প্রতিযোগিতার
পরীক্ষা অনুষ্ঠিত হবে। নিচের সময়সূচি অনুযায়ী নির্ধারিত গ্রুপের পরীক্ষায় অংশ নিন।
পরীক্ষা সংক্রান্ত জরুরি নোটিশ
৪ সেপ্টেম্বর, শুক্রবার
পরীক্ষা দেওয়ার প্রধান লিংক নিচে দেওয়া হলো। সময় শুরু হলে এই লিংকে গিয়ে
রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
পরীক্ষার সময়
১ ঘণ্টা
পরীক্ষা শুরু করার পর নির্ধারিত ৬০ মিনিটের মধ্যে উত্তর জমা দিতে হবে।
লিংক ওপেন থাকবে
১ ঘণ্টা ৩০ মিনিট
এই সময়ের মধ্যে লগইন করে পরীক্ষা সম্পন্ন করতে হবে।
সময়সূচি
গ্রুপ ক
সকাল ১১:০০টা থেকে দুপুর ১২:৩০টা
সকল বিভাগের পরীক্ষার্থী
গ্রুপ খ
দুপুর ৩:০০টা থেকে বিকেল ৪:৩০টা
সকল বিভাগের পরীক্ষার্থী
গ্রুপ গ
বিকেল ৫:০০টা থেকে সন্ধ্যা ৬:৩০টা
রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগ
গ্রুপ গ
সন্ধ্যা ৭:০০টা থেকে রাত ৮:৩০টা
খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ
বিশেষ নির্দেশনা
- পরীক্ষার লিংক পরীক্ষার আগের দিন দিয়ে দেওয়া হবে। সেই লিংকে নিজের আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- আইডি ও পাসওয়ার্ড রেজিস্ট্রেশন লিংকে গিয়ে মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলেই পাওয়া যাবে।
- অনেকেই একই নম্বর পেলে, যিনি কম সময়ে পরীক্ষা সাবমিট করবেন, তাকে সিলেক্ট করা হবে।
- প্রতিটা প্রশ্ন আলাদা আলাদাভাবে আসবে শুরুতে। ৩০ সেকেন্ড পর অটো পরের প্রশ্নে চলে যাবে। পরের প্রশ্ন বাটনে ক্লিক করলে নতুন প্রশ্ন আসবে।
- পরীক্ষা সময় শেষ হওয়ার সাথে সাথেই অটো সাবমিট হয়ে যাবে। কোনো অতিরিক্ত সময় দেওয়া হবে না। পরীক্ষা সম্পন্ন করার পরপরই ফলাফল দেখার কোনো সুযোগ থাকবে না।
- বিশেষ সতর্কতা : ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে পরীক্ষা একবার সাবমিট হয়ে গেলে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকবে না। এ কারণে পূর্ব থেকেই সতর্ক থাকা প্রয়োজন।
- পরীক্ষা মোবাইল থেকেই দিতে হবে, অন্য কোনো ডিভাইস দিয়ে পরীক্ষা দেওয়া যাবে না।
- পরীক্ষা চলাকালীন সময়ে ট্যাব পরিবর্তনসহ বিভিন্ন একটিভির উপর মার্কিং করা হবে। তাই সততার সাথে পরীক্ষা দেওয়ার চেষ্টা করা।
- ফোনকল এড়িয়ে চলা, প্রয়োজনে ফ্লাইট মোড চালু করে ওয়াইফাই/হটস্পট ব্যবহার করে পরীক্ষা দেওয়া।
- পরীক্ষার ক্ষেত্রে ক্রোম ব্রাউজার ব্যবহার করা। না থাকলে ডাউনলোড করে ইন্সটল নেওয়া।
- উপযুক্ত ডিভাইস, পর্যাপ্ত ডাটা ও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ রাখাসহ প্রয়োজনীয় প্রস্তুতি পরীক্ষার পূর্বেই সম্পন্ন করা প্রয়োজন।
আইডি ও পাসওয়ার্ড দরকার?
রেজিস্ট্রেশনে ব্যবহার করা মোবাইল নাম্বার দিয়ে সার্চ করে আপনার রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড দেখে নিন।